কালেক্টরেট স্কুল পরিদর্শনে মৌলভীবাজারের জেলা প্রশাসক

July 23, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল কালেক্টরেট স্কুল পরিদর্শন করেন।
২৩ জুলাই পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানের মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে আন্তরিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা প্রশাসকের এ সৌজন্য পরিদর্শনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে অভিহিত করে তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com