মৌলভীবাজার পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী সৈয়দ মহিউদ্দিন শাহীন

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে সৈয়দ মহিউদ্দিন আহমদ চৌধুরী শাহীনের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ৩ নভেম্বর বাদ এশা মৌলভীবাজার পৌর জামায়াত আয়োজিত এক সদস্য (রুকন) সমাবেশে জেলা আমীর ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী আনুষ্ঠানিকভাবে এ মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন।
সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী বলেন, পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী পৌরসভা গঠনে সৈয়দ মহিউদ্দিন আহমদ চৌধুরী শাহীন একজন যোগ্য ও নিবেদিতপ্রাণ প্রতিনিধি হিসেবে কাজ করবেন।
পৌর আমীর হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সহকারী সেক্রেটারি মো: আলা উদ্দিন শাহ ও মাওলানা হারুনুর রশিদ তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল আহমেদ ও আব্দুল কুদ্দুছ নোমান এবং সদর আমীর মো: ফখরুল ইসলামসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
ঘোষণা শেষে মৌলভীবাজার পৌরসভার সর্বাঙ্গীন উন্নয়ন ও জনগণের সেবা করার তৌফিক কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।



মন্তব্য করুন