মৌলভীবাজারে প্রথমবারের মতো শুরু হচ্ছে সার্চ আইটি সংগীত প্রতিযোগিতা

November 4, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘সার্চ আইটি ভয়েস ২০২৬’ সংগীত প্রতিযোগিতা। জেলার নতুন সংগীতপ্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে ধরতে এ আয়োজন করেছে সার্চ আইটি।

৪ নভেম্বর বুধবার রাতে মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগীত প্রতিযোগীতার বিস্তারিত তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন সার্চ আইটির পরিচালকসহ মৌলভীবাজার সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে নগদ এক লাখ টাকা। সব মিলিয়ে বিজয়ীদের জন্য থাকছে তিন লাখ টাকার বেশি পুরস্কার। আগামী ৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে নিবন্ধন।

মৌলভীবাজারের স্থানীয় সংস্কৃতির উন্নয়ন ও উদীয়মান প্রতিভাদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এই প্রতিযোগিতার সূচনা করা হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আয়োজক কমিটি।

পুরস্কারসমূহ:

প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীদের জন্য আকর্ষণীয় নগদ অর্থ ও সম্মাননার ব্যবস্থা রয়েছে:

১ম স্থান: নগদ ১,০০,০০০ (এক লক্ষ) টাকা।

২য় স্থান: নগদ ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) টাকা।

৩য় স্থান: নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা।

৪র্থ থেকে ১০ম স্থান (প্রত্যেকের জন্য): নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com