July 2026 মাসের সংবাদ

চা শ্রমিক উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার চা শ্রমিক সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে বেসরকারি আব্দা বহুমুখি যুব সংঘ মৌলভীবাজার এ কর্মসূচির আয়োজন করে।...

কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা

মাহফুজ শাকিল : মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা প্রদান করেছে কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। রোববার ১৯ জুলাই সকাল সাড়ে এগারোটায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক...

বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসায়ী কলিমের ব্যতিক্রমী উদ্যোগ

আব্দুর রব : বড়লেখায় শিক্ষা কার্যক্রম গতিশীল ও সহজীকরণে ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন প্রবাসী ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী ও দাসেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহিবুর রহমান কলিম। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব অর্থায়নে সৌন্দর্য বর্ধনে ফুয়ারা, শ্রেণিকক্ষ সংস্কার, অভ্যন্তরীন রাস্তা...

শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন পেলেন আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা

শ্রীমঙ্গল প্রতিনিধি : মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার এবং জনসেবামূলক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. ফারুক খাঁনের হাতে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এর বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল এবং...

শ্রীমঙ্গলে শব্দশৈলীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে আবৃত্তি ও অভিনয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘শব্দশৈলী’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শুক্রবার রাতে শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিক্টোরিয়া...

মৌলভীবাজারে দোকান কর্মচারী হ/ত্যাকারীদের গ্রে/প্তার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : দোকান কর্মচারী আব্দুল আজিজকে ডেকে নিয়ে পরিকল্পিত নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও বস্তা বন্দী করে লাশ ঘুমের চেষ্টায় প্রধান আসামি নুরুল ইসলামসহ সকল সহযোগীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন পালিত। রোববার ১৯ জুলাই দূপুর আড়াইটায় মৌলভীবাজার সদর...

শহীদদের চেতনা ধারণ করে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান-জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল

স্টাফ রিপোর্টার : চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি শনিবার ১৮ জুলাই দুপুরে জুলাই রাজবন্দি অ্যালায়েন্স এর আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাব হল রুমে দোয়া মাহফিল...

স্বাস্থ্য সেবায় সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে- এমপি শওকতুল ইসলাম

মাহফুজ শাকিল : মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশের সবক’টি উপজেলার ৫০ শয্যা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জনগণের...

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ‘পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ এর অংশ হিসেবে গত ১৭ জুলাই শুক্রবার মৌলভীবাজার সদর উপজেলা আওতাধীন ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন পূর্ব শাখার উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা তালামীযের সহ...

কমলগঞ্জ ক্রিকেট একাডেমি মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি : খেলার মাঠের পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুরস্থ কমলগঞ্জ ক্রিকেট একাডেমি মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ জুলাই দুপুরে কমলগঞ্জ ক্রিকেট একাডেমি মাঠে কমলগঞ্জ কোয়াব-এর আয়োজনে এবং বিশিষ্ট ক্রীড়াসংগঠক আল জাকির...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com