মৌলভীবাজারে দোকান কর্মচারী হ/ত্যাকারীদের গ্রে/প্তার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

July 19, 2026,

স্টাফ রিপোর্টার : দোকান কর্মচারী আব্দুল আজিজকে ডেকে নিয়ে পরিকল্পিত নৃশংসভাবে কুপিয়ে হত্যা ও বস্তা বন্দী করে লাশ ঘুমের চেষ্টায় প্রধান আসামি নুরুল ইসলামসহ সকল সহযোগীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন পালিত।

রোববার ১৯ জুলাই দূপুর আড়াইটায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্তরে ঘন্টা ব্যাপী মানববন্ধনে অংশ নেন সিলেটের বিশ্বনাথ উপজেলার সর্বস্তরের জনগন।

মানববন্ধন শেষে বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক খছরুজ্জামান খছরুর সভাপতিত্বে ও ব্যবসায়ী মাহতাব উদ্দিনের সঞ্চলনায় এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা নেছার আহমদ, বিএনপি নেতা ইমামুল হক এনাম শাহ, যুবদল নেতা তোফায়েল আহমদ, নিয়াজুল হক, ইউপি সদস্য নূর মিয়া ও রাগিব আলী রাগিব, খুনের শিকার আব্দুল আজিজের ভাই হাফিজ মাওলানা আব্দুল হাই ও হাফিজ আব্দুল্লাহ, মৎস্যজীবী দলের নেতা দিলওয়ার হোসেনসহ অন্যন্যরা।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সমাপ্তিতে দোয়া করেন হত্যার শিকার আব্দুল আজিজের বড় ভাই মাওলানা আব্দুল হাই।

বক্তারা বলেন একজন প্রতিবন্ধীকে হত্যাকারী সাজিয়ে এই খুনের নেপথ্যের ঘটনা ধামাচাপা দিতে চাচ্ছে খুনীরা। মূলত শেরপুর বাজারের শুটকি ব্যবসায়ী নুরুল ইসলামের কাছে আব্দুল আজিজের বিদেশ যাওয়ার জমারাখা ২০-২৫ লক্ষ টাকা আত্মসাৎ করার জন্য নুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা তাকে পূর্ব পরিকল্পিতভাবেই নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। পায়ের রগ কেটে তার মৃত্যু নিশ্চিত করে। তার লাশ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দী করে বাথরুমে রাখে। যাতে সুযোগ বুঝে পার্শ্ববর্তী কুশিয়ারা নদীতে ফেলে দিতে পারে। তারা প্রশ্ন রেখে বলেন একজন প্রতিবন্ধী কোনো ভাবেই এমন পরিকল্পিত খুন করতে পারেনা। তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে আজিজ হত্যার সাথে জড়িত নুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

উল্লেখ্য ৬ জুলাই দিবাগত রাত ২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকার একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় শুটকি দোকানের কর্মচারী আব্দুল আজিজের লাশ উদ্ধার করে পুলিশ। আব্দুল আজিজ সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের শামসুল ইসলামের ছেলে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com