July 2026 মাসের সংবাদ

কমলগঞ্জে গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানের নামে ফল ধরার আগমুহূর্তে ১২শ মালটা গাছ কেটে ফেলার ঘটনায় তীব্র আলোচনার সৃষ্টি হয়। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে গত ২২ জুলাই তাৎক্ষণিকভাবে সিলেট...

কুলাউড়ায় ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় খাল খনন প্রকল্পের কাজ শেষে অব্যয়িত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ২৩ জুলাই বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন...

কমলগঞ্জে ইসলামপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক নির্বাচনে অনিয়মের অভিযোগ

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষকদের উপকারভোগী নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে আত্মীয়-স্বজনের নাম তালিকাভুক্ত করার অভিযোগে এলাকায় ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। বৃহস্পতিবার ২৩ জুলাই সকাল ১০টায় বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত...

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৬ গরুচো/র গ্রে/প্তার, ২টি চো/রাই গরু ও নগদ অর্থ উদ্ধার

স্টাফ রিপোর্টার : কুলাউড়া থানা পুলিশের অভিযানে গরু চুরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ২টি গরু উদ্ধার এবং গরু কেনাবেচার নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে।...

বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে সা/জাপ্রাপ্ত আ/সা/মিসহ গ্রে/ফ/তার ৫

আব্দুর রব : বড়লেখা থানা পুলিশ বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-গল্লাসাঙ্গন গ্রামের আবু সাইদ, শ্রীধরপুর গ্রামের আব্দুল আল মামুন, বালাগঞ্জের রুপিয়া...

কমলগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটলো শ্রীশ্রী জগন্নাথদেবের ৯ দিনের উৎসব

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও যথাযোগ্য মর্যাদায় কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি ও ইসকন মন্দিরের ৯ দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটিয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৪ জুলাই বিকাল সোয়া ৫টায় কেন্দ্রীয় দুর্গাবাড়ী ও...

নজরদারির অভাবে বাড়ছে অদক্ষ চালক : মৌলভীবাজারে অবৈধভাবে চলছে প্রায় ১২টি প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে পাড়া-মহল্লায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য অনুমোদনহীন ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র। যথাযথ তদারকি ও মনিটরিং না থাকায় এসব প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই সড়কে গাড়ি চালাচ্ছেন, যা জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ ড্রাইভিং...

ইউকে বিসিসিআই-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা ও নৈশ ভোজ অনুষ্ঠিত

লন্ডন প্রতিনিধি : ব্রিটেনে ব্যবসায়ীদের অন্যতম প্রভাবশালী ও সুপ্রতিষ্ঠিত সংগঠন ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ইউকে বিসিসিআই)-এর উদ্যোগে টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে সংবর্ধনা প্রদান ও এক মতবিনিময় সভা অত্যন্ত সফল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।...

কালেক্টরেট স্কুল পরিদর্শনে মৌলভীবাজারের জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল কালেক্টরেট স্কুল পরিদর্শন করেন। ২৩ জুলাই পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানের মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে...

পূর্বলন্ডনে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লন্ডন প্রতিনিধি : বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে বৃটেনের বাংলা ভাষাভাষী কমিউনিটির অন্যতম জনপ্রিয় গণমাধ্যম সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও-অনুষ্ঠানের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার ২০ জুলাই পূর্ব লন্ডনের বার্কিং লাইব্রেরিতে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী, সমাজসেবী ও...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com