August 29, 2026 তারিখের সংবাদ
একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি মরহুম এবাদুল হক দুলু-এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার : একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি মরহুম এবাদুল হক দুলু-এর স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল এর আয়োজন করেছে একতা স্পোর্টিং ক্লাব। ২৯ আগস্ট শনিবার মৌলভীবাজার সদর উপজেলার কাজীরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই শোকসভা ও দোয়া...
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন, সত্যেন্দ্র সভাপতি, হাবিব সাধারণ সম্পাদক
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) সভাপতি এবং কমলগঞ্জ...
বড়লেখায় গৃহবধূকে নি/র্যাতন করে হ/ত্যার অভিযোগ, মা/মলা গ্রহণ ও জড়িতদের গ্রে/ফতার দাবী পিতৃপক্ষের
আব্দুর রব : বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে বলে অভিযোগ তুলেছে তার পিতা-মাতাসহ পিতৃপক্ষের স্বজনরা। পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন নির্যাতনের পর মুন্নির মরদেহ বাথরুমের কাঠের ভিমের সঙ্গে ঝুলিয়ে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করা হয়েছে।...
শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও মা সমাবেশ অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও বাংলাদেশ ন্যাজারিন মিশনের সহযোগিতায় ফ্রি স্বাস্থ্য সেবা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৯ আগস্ট উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নওয়াগাঁও গ্রামে এ স্বাস্থ্য সেবা ও মা সমাবেশে বিনামূল্যে চিকিৎসা সেবা,...
শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর সাপ উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শনিবার ২৯ আগস্ট সকালে উপজেলার শ্রীমঙ্গল সাতগাঁও ইউনিয়নের খিলগাঁও গ্রামের নরেন্দ্র ও সজল নামের দুই ব্যক্তি জমিতে ধান কটার সময় হঠাৎ একটি অজগর সাপ দেখতে...
সৈয়দ শাহ মোস্তফা (রহ.)-এর মাজার শরীফের অফিসে কম্পিউটার অপারেটর নিয়োগ দেয়া হবে
হযরত সৈয়দ শাহ মোস্তফা বাগদাদী শেরসাওয়ার চাবুকমার হাসানি ওয়াল হুসাইনি (রহ.)-এর মাজার শরীফের অফিসে একজন দক্ষ কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/সমমান পাস; এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও অফিসিয়াল কাজে দক্ষ হতে হবে; বাংলা ও ইংরেজি টাইপিংয়ে...
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার : যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার ২৮ আগস্ট বিকেলে সিপিবি মৌলভীবাজার জেলা কার্যালয়ে যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ আবু রেজা সিদ্দিকী ইমন...
‘সিলেটিরা শুদ্ধ বাংলা বলতে পারে না’ বলে হুমায়রা নুর এর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র নেতৃবৃন্দ
লন্ডন প্রতিনিধি : গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র প্রেট্রন সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, গ্রেটার সিলেট এর সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যাবসায়ী নুরুল ইসলাম মাহবুব ও সাবেক...
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে ‘মানুষের অধিকার রক্ষায়, মানুষের পাশে’ এই প্রত্যয়কে সামনে রেখে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্ট পার্টি সেন্টারে...
মুরগী খেতে লোকালয়ে এসে ধরা পড়লো অজগর
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে খাবারের সন্ধানে লোকালয়ে এসে ধরা পড়েছে একটি অজগর সাপ। শুক্রবার ২৮ আগস্ট সকালে শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকায় বাসা-বাড়ি থেকে মুরগী ধরে খেতে আসা অজগর সাপটিকে উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। অজগর সাপটি কোয়ার্টারে...


