একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি মরহুম এবাদুল হক দুলু-এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : একতা স্পোর্টিং ক্লাবের সভাপতি মরহুম এবাদুল হক দুলু-এর স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল এর আয়োজন করেছে একতা স্পোর্টিং ক্লাব।
২৯ আগস্ট শনিবার মৌলভীবাজার সদর উপজেলার কাজীরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই শোকসভা ও দোয়া মাহফিলে ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক কায়সার আহমেদ ও সদস্য শিবলু আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং একতা স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দ।
মরহুম এবাদুল হক দুলু ছিলেন একতা স্পোর্টিং ক্লাবের একজন নিবেদিতপ্রাণ সংগঠক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী। তাঁর মৃত্যুতে ক্লাবের পরিবারে যে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়। তাঁর কর্ম, ভালোবাসা, নেতৃত্ব ও অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।



মন্তব্য করুন