মৌলভীবাজারে ১৫ সাংবাদিককে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

August 9, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করায় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা হিসেবে পুরষ্কার পেয়েছেন মৌলভীবাজার জেলা সদরে কর্মরত ১৫ জন সাংবাদিক।
বৃহস্পতিবার ৬ আগস্ট দূপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ১৫ জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট এর আয়োজনে ও মৌলভীবাজার প্রেসক্লাবের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোঃ নাছের রিকাবদার, অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশীদ, মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত।
১৫ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। চেক প্রদান অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের প্রণোদনা দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এ ধারা অব্যাহত রাখতে আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা যারা পেয়েছেন-
আহমেদ ফারুক মিল্লাদ (একাত্তর টিভি) অশোক কুমার দাশ (দি অভজারবার), তমাল ফেরদৌস দুলাল (মাছরাঙ্গা টিভি), নুরুল ইসলাম শেফুল (দি ইনডিপেনডেন্ট), নজরুল ইসলাম মুহিব (ইত্তেফাক), মামুনুর রশিদ মহসিন (মুক্তকথা), সৈয়দ বয়তুল আলী (নিউজ টুয়েটিফোর টিভি), চৌধুরী ভাষ্কর হোম (আরটিভি), শেখ সিরাজুল ইসলাম সিরাজ (মৌমাছি কন্ঠ), নূরুল ইসলাম (সমকাল), আলী হোসেন রাজন (বাংলা টিভি), সৈয়দ মহসীন পারভেজ (এটিএন বাংলা), আফরোজ আহমদ (যমুনা টিভি), সালাহ্উদ্দিন ইবনে শিহাব (পূর্বদিক), মাসুদ আহমদ (মানব জমিন)।
সাংবাদিকদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা অনুষ্ঠান বিষয়ে মোহনা টিভির প্রতিনিধি ও জেলা আওয়ামীলীগের সাগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক রাধাপদ দেব সজল জানান, প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা হিসেবে সাংবাদিকদের অনুষ্ঠানিক ভাবে চেক প্রদান করা হয়েছে তিনি সহ অনেকই জানেন না। বিষয়টি শুধুমাত্র চেক প্রদানকারী ও গ্রহনকারীর মধ্যে সীমাবদ্ধ ছিল। প্রধানমন্ত্রী সহায়তায় আর্থিক সহায়তা গোপনে একে বারে ক্ষুদ্র পরিসরে প্রদান করা অত্যান্ত দুঃখ জনক।
চ্যানেল ২৪ এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি এম এ হামিদ জানান, বিশ্বব্যাপী করোনা মহামারী শুরু হলে আতঙ্ক ও ভীতি সৃষ্টি হয়। দেশব্যাপী ২৪ মার্চ থেকে শুরু হয় লকডাউন। পাশাপাশি মানুষের মধ্যে শুরুহয় একধরনের আতঙ্ক। শহরের রাস্তাঘাট মানুষশুন্য হয়ে যায়। তখন অনেকেই কররোনা ভাইরাস থেকে জীবন বাঁচাতে নিজ ঘরে ছিলেন। আমি সহ আরও কয়েক জন সাংবাদিক করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করি। করোনাকালে রাষ্ট্রের কল্যাণকর অনেক সংবাদ সংগ্রহ করতে বিভিন্ন উপজেলায় ঝুঁকি নিয়ে যাই। ওই সময়ে প্রচন্ড আর্থিক সংকটে ছিলেন। ১৫ জন সংবাদিককে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা হিসেবে পুরষ্কার দেয়া হয়েছে ওই তালিকায় আমার নাম না থাকা এটি পক্ষপাত মূলক আচরণ করা হয়েছে বলে তিনি মনে করেন।
সিনিয়র সাংবাদিক ও দৈনিক বাংলারদিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ জানান, করোনা কালে ঝুকি নিয়ে আমি একজন গনমাধ্যমকর্মী হিসেবে পেশাগত দায়িত্ব পালনে মাঠে ছিলাম। পাশাপাশি তিনি অসহায় সাধারণ মানুষের ঘরে ত্রাণ সামগ্রী নিয়ে গেছেন। অনুদান পাওয়া তালিকার অনেকেই মাঠে ছিলেননা। কিন্তু তারা কিভাবে পেলেন করোনাকালে পেশাগত দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা। বিষটি দুঃখ জনক। সাংবাদিকদের চেক প্রদান হয়েছে একটি অনুষ্ঠান করে, তিনি সহ অনেকই রহস্যজনক কারনে আনুষ্ঠানিকতার বিষয় জানানো হয়নি।
এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ জানান, করোনাকালে লকডাউনের শুরু থেকে তিনি পেশাগত দায়িত্ব পালনে মাঠে ছিলেন। করোনাকালীন প্রণোদনার চেক পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন অনেকেই পেশাগত দায়িত্ব পালনে মাঠে ছিলেননা কিন্তু প্রণোদনার চেক পেয়েছেন। আবার অনেকেই মাঠে থেকে পেশাগত দায়িত্ব পালন করেও প্রণোদনার চেক পাননি। যারা পাননি তাদেরও প্রণোদনার চেক পাওয়া ন্যায্য ও উচিৎ বলে মনে করেন। একই ধরনের মন্তব্য করেছেন বাংলাটিভির জেলা প্রতিনিধি আলী হেসেন রাজন।
মৌলভীবার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত জানান, অনুষ্ঠানের ২দিন আগে জানেন ১৫ জন সাংবাদিককে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট এর মাধ্যমে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক এসেছে। এ বিষয়ে মধ্যখানে সমন্নয় করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। প্রেসক্লাব থেকে কোন তালিকা পাঠানো হয়নি। যারা অনুদানের টাকা পেয়েছেন প্রেসক্লাবের এ বিষয়টি জানানেই। জেলা প্রশাসকের কার্যালয়ে চেক বিতরণী অনুষ্ঠান হবে জেনে ওই অনুষ্ঠানে সহযোগিতার জন্য যোগদেন। তবে এ বিষয়ে যারা ব্যক্তিগত ভাবে তাদের সাথে যোগাযোগ করেছেন তারাই সম্ববত পেয়েছেন।
মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি অশোক কুমার দাশ জানান, তিনি ব্যক্তিগত ভাবে ঢাকায় এক সাংবাদিক নেতার সাথে যোগাযোগ করে একটি তালিকা পাঠান। এর থেকে তারা প্রথম ধাপে ১৫ জনের নামে আর্থিক অনুদানের চেক তৈরী করে পাঠান। পরবর্তীতে আরও কয়েকজনকে দেয়ার চেষ্টায় সাংবাদিক নেতার কাছে তালিকা পাঠাচ্ছেন।
করোনাকালীন মহামারীর সময় ঝুঁকি নিয়ে মাঠে পেশাগত দায়িত্ব পালন করেছেন অনেকেই। আবার অনেককেই দেখা যায়নি মাঠে। প্রধানমন্ত্রীর পুরষ্কার হিসেবে আর্থিক সহায়তার চেক না পাওয়ায় এ নিয়ে মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com