ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজার বিএনসিসির সচেতনতামূলক র‌্যালি

August 13, 2026,

স্টাফ রিপোর্টার : ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদস্যদের উদ্যোগে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৩ আগস্ট সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারি কলেজে গিয়ে শেষ হয়। ১০ বিএনসিসি ব্যাটালিয়ন, আলফা কোম্পানি, ময়নামতি রেজিমেন্ট সিলেট-এর ক্যাডেটরা র‌্যালিতে অংশ নেন।

র‌্যালিতে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন নয়, সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও জরুরি। তাই জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতেই এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-সংক্রান্ত নির্দেশিকাতেও ডেঙ্গু প্রতিরোধ ও ব্যবস্থাপনার বিষয়ে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com