আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

August 13, 2026,

স্টাফ রিপোর্টার : মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই, ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে আরাফাত রহমান ক্রীড়া সংসদ মৌলভীবাজার জেলা। বুধবার ১২ আগস্ট শহরের চৌহমুনাস্থ দেওয়ানী জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাউন্সিলর, মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটি’র সদস্য ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠন আবুল কালাম, সাবেক ক্রিকেটার পৌর বিএনপি সহ-সভাপতি সরওয়ার মজুমদার ইমন, সাবেক ফুটবলরা ও ডিএফএর সাধারণ সম্পাদক তঞ্জু খান,সাবেক ফুটবলার ও জেলা রেফারি মাহমুদুর রহমান,ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম,মাহফুজুর রহমান মফিজ, জেলা ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও সাবেক ফুটবলারবৃন্দ সহ আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ মৌলভীবাজার জেলা’র নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com