চুয়েটে একই পুকুরে মৌলভীবাজারের দুই শিক্ষার্থীর মৃ/ত্যু

August 12, 2026,

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) এক সপ্তাহের ব্যবধানে একই পুকুরের একই ঘাটে তিন মেধাবী তরুণ পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় রহস্যের অভিযোগ উঠেছে।

গত সপ্তাহে ফেনীর অর্ণব সাহা পানিতে ডুবে মারা যান। এর এক সপ্তাহের ব্যবধানে বুধবার মৌলভীবাজারের দুই তরুণ চমক ও শান্ত একই পুকুরের একই ঘাটে পানিতে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিহত চমকের বাড়ি মৌলভীবাজারের শ্বাসমহলে। তাঁর বাবার নাম বাবু লাল। অপর নিহত শান্তের বাড়ি কামালপুরের আব্দালপুর এলাকায়। তাঁর বাবার নাম প্রবেশ দেব।

একই জায়গায় অল্প সময়ের ব্যবধানে তিন শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ ঘটনায় চুয়েট কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিহতদের মধ্যে চমক ও শান্তের সহপাঠী এবং পরিচিত জনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com