সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্রের পক্ষে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান

স্টাফ রিপোর্টার॥ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র এর পক্ষ থেকে ৫ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার ৪ সেপ্টেম্বর বিকেল তিনটায় বাহারমর্দান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।
সদর উপজেলা বিএনপির সদস্য মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ তোফায়েল আহমদ তুয়েল এর পরিচালনায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ূন, সহ-সভাপতি মোঃ বদরুল আলম, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও মৌলভীবাজার চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুর রহিম রিপন, সদর থানা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, জেলা বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার আহমদ রহমান।



মন্তব্য করুন