কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল

March 24, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী কুঞ্জবন গ্রামে অবস্থিত কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রিপোটার্স ইউনিটির সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট ইসমাইল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, সাংবাদিক ও কলামিস্ট মুফতি এহসান বিন মুজাহির।

কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কুঞ্জবন শাহী ঈদগাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুল ওয়াদুদ এবং পবিত্র কুরআন কারিম থেকে তিলাওয়াত করেন করেন পশ্চিম কুঞ্জবন জামে মসজিদের ইমাম ক্বারী মোঃ আশিকুর রহমান।

মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক আইয়ুব আলী, ছাত্রনেতা মোশাহিদ চৌধুরী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল চন্দ্র শীল, কামারুন মনিরা, লিপি ভট্টাচার্য এবং রোজিনা আখতারসহ বিদ্যালয়ের অনেক প্রাক্তন শিক্ষার্থীরা। মিলাদ মাহফিল শেষে শিক্ষার্থীদের মাঝে শিরনি বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com