শ্রীমঙ্গলে করলা চাষীদের নিয়ে মাঠ দিবস
March 24, 2022,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে করলা গ্রাম খ্যাত বনগাঁও গ্রামের কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মাঠ দিবস।
২৪ মার্চ বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল সিন্দুরখান ইউনিয়নের বনগাঁও গ্রামের শতাধিক করলা চাষীদের নিয়ে এ মাঠ দিবসের আয়োজন করে লালতীর সীড লিমিটেড।
মাঠদিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন, লালতীর সীডের ব্যান্ড ম্যানেজার রাফায়েত আলম, বিভাগীয় ব্যবস্থাপক তাপস চক্রবর্তী, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহাদাৎ হোসেন বাবুল ও গ্রামের সফল কৃষক শফিক মিয়া।
এর আগে অতিথিরা লালতীরের টিয়া জাতের করলার বাম্পার ফলনের মাঠগুলো ঘুরে দেখেন।



মন্তব্য করুন