শ্রীমঙ্গলে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় বিভিন্ন কর্মসূচি পালন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ’ বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ২৪ মার্চ বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। জাতিয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভা শেষে বিশাল এক .ব্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে এসে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বা. মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার, ওসি (অপারেশন) নয়ন কারকুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, যুগ্ম সম্পাদক আকরাম খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তকবির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাস প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন