তৃণমূল নারী উদ্দ্যোক্তরা সোসাইটি ( গ্রাসরুটস ) এর ৬ষ্ট জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ পর্যটননগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই দিন ব্যাপী বাংলাদেশের তৃণমূল নারী উদ্দ্যোক্তরা সোসাইটির (গ্রাসরুটস) এর ৬ষ্ট জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। ২৭ মার্চরবিবার সন্ধ্যায় ভাচ্যুয়ালী তিনি মেলার উদ্বোধন করে বলেন, নারী পুরুষের ভারসাম্য এনে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আওয়ামীলীগের মুল উদ্দোশ্য উন্নতশীল উদার ও প্রগতিশীল দেশ তৈরী করা।
শ্রীমঙ্গলে অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলো অডিটোরিয়ামে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত ৬ষ্ট জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন তৃণমূল নারী উদ্দ্যোক্তরা সোসাইটির সভাপতি শাহীন আক্তার সাথী। তাপস ঘোষের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন তৃণমূল নারী উদ্দ্যোক্তরা সোসাইটির প্রাধান নির্বাহী হিমাংশু মিত্র। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাউর রহমান। এছাড়াও অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারন সম্পাদকসাদ্দাম হোসেন, বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কমরেড আব্দুল আহাদ মিনার, গ্রাসরুটস এর কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক পারভিন আক্তার, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শ্যামলা সুত্রধর।
এদিকে ৬ষ্ট জাতীয় সম্মেলনে সম্মেলন উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে প্রান্তিক নারী উদ্যোক্তারা অংশ নেন।



মন্তব্য করুন