শ্রীমঙ্গলে চা বাগানের নারী ও কিশোরীদের সম্মেলন এবং বাল্য বিয়ে প্রতিরোধে বিশেষ নাটক

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে চা বাগানের নারী ও কিশোরীদের সম্মেলন এবং বাল্য বিয়ে প্রতিরোধে বিশেষ নাটক অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল পৌরসভার মহসিন অডিটোরিয়ামে ব্রেকিং দ্য সাইলেন্স আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর যুগ্ম সচিব এনামুল হাবিব ।
রোববার ২৭ মাচ উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল এর সভাপতিত্বে এবং ব্রেকিং দ্য সাইলেন্স পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অক্সফ্যাম এর হেড অব প্রোগ্রাম, মহমুদা সুলতানা। শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, চা শ্রমিক নেতা রামভজন কৈরী প্রমূখ।
পরে চা বাগানের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত বাল্য বিয়ে প্রতিরোধে বিশেষ নাটক ও চা শ্রমিকদের এতিহ্যবাহী চা নৃত্য, কাঠিনৃত্যসহ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ।



মন্তব্য করুন