শ্রীমঙ্গলে মুসলিম অসহায় দুস্থ ৩৪০ পরিবারে রমজানের খাদ্য বিতরণ

April 2, 2022,

স্টাফ রিপোর্টার॥ মুসলিমি হেলপেন এর অর্থায়নের এবং সোস্যাল এইড এর আয়োজনে জেলার শ্রীমঙ্গলে মুসলিম অসহায় দুস্থ ৩৪০ পরিবারে রমজানের খাদ্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২ এপ্রিল শনিবার দুপুরে সিরাজনগর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ময়দানে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চাল ২ কেজি সোয়াবিন তৈল,২ কেজি ছোলাা,২ কেজি ডাল,২কেজি চিনি ।
সোস্যাল এইড এর উপদেষ্ঠা এস,এ হামিদ এর সভাপতিত্বে রমজানের খাদ্য সমাগ্রী বিতরণ করেন মাওলানা মোহাম্মদ শেখ আব্দুলকরিম সাহেব কিবলা সিরাজনগরী ।
বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব,সাধারন সম্পাদক পরিতোষ দে,এশিয়ান টিভি,মৌলভীবাজার প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল,মাওলানা শেখ দেওয়ান আহমদ,ইনচার্জ,সিরাজনগর এতিমখানা,হোসনে আরা সুইটি ও সায়রা বেগম,ইউপি সদস্য,কালাপুর ইউনিয়ন প্রমুখ।
পরে অতিথিরা মানুষের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরন করেন। ত্রান সামগ্রী পেয়ে অসহায় মানুষের মধ্যে হাসি ফুটে। অনেকে তাদের প্রতিক্রিয়ায় সরকার, ত্রাতা সংস্থা ও আয়োজনকারীদের কৃতঞ্জতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com