বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন নৃগোষ্ঠীর ৪১টি ভাষা সংরক্ষণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

April 9, 2022,

বিকুল চক্রবর্তী কমলগঞ্জে বর্তমানে ব্যবহৃত বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন নৃগোষ্ঠীর ৪১টি ভাষা সংরক্ষণ ও তা ডিজিটাইজেশন করা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কমলগঞ্জের হীড বাংলাদেশ-এর প্রকল্প মিলনায়তনে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর পরিচালনায় পরামর্শক প্রতিষ্ঠান ড্রিম৭১ ও বাংলা ভাষা সমৃদ্ধকরণএর সহায়তায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সভায় নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণ প্রক্রিয়া ও তার চর্চার বিষয়ে  এবং সঠিকভাবে নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সম্পর্কে তথ্য প্রদানের আমন্ত্রন জানিয়ে ড্রিম ৭১-এর গবেষক চারু হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ড্রিম৭১এর  মেছবাউল ইবনে মুনির, নৃগোষ্ঠীর ভাষা গবেষক মৃদুল সাংগমা, মাগুরছড়া খাসিয়া পুঞ্চির হেডম্যান জিডিশন প্রধান সুচিংয়াং, মণিপুরি ললিতকলা একাডেমীর গবেষনা কর্মকর্তা  প্রভাষ কুমার সিংহ, চা যুব নেতা মোহন রবিদাস ও ড্রিম৭১-এর  তথ্য সংগ্রহ কর্মকর্তা রিবেন দেওয়ান।

কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশে ৪১টি নৃগোষ্ঠীর ভাষা জীবিত রয়েছে। এদের মাঝে প্রায় ১৪টি ভাষা বিপন্নপ্রায়। যার অধিকাংশ ভাষাভাসির মানুষ মৌলভীবাজার জেলায় বসবাস করেন।

সভায় মুক্ত আলোচনায় উপস্থিত নৃগোষ্ঠী খাসিয়া, মণিপুরী,সাওতাল, গারো, ভুজপুরি, দেশওয়ালী কন্দ,তেলেগু,মুন্ডা ওড়িয়া, মাদ্রাজী, উড়াংসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের মাতৃভাষা সংরক্ষণ ও চর্চার বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

আয়োজক প্রতিনিধিরা আরও বলেন, নৃগোষ্ঠীর শুধু ভাষা সংরক্ষণ নয়, পরবর্তীতে তা চর্চার ক্ষেত্রে কি করণীয় সে বিষয়ে প্রয়োজনে সরেজমিন কাজ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com