তাজপুর ডিগ্রি কলেজের শ্রেষ্ঠ কলেজ শিক্ষক অধ্যাপক ড. মুতাকাব্বির মাসুদ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সাহিত্যের রস-গল্পের কবি ড. সৈয়দ আব্দুল মুতাকাব্বির মাসুদ। তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর সিলেট জেলার ওসমানীনগর উপজেলার শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন। অধ্যাপক ড. মাসুদ তাজপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি একজন মেধাবী ও মুক্ত মনের মানুষ, বিশিষ্ট গবেষক, বিশেষ করে একজন বঙ্কিম গবেষক ও সাহিত্যের কবি। ড. মাসুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সিনেট সদস্য এবং তাজপুর ডিগ্রি কলেজের অধ্যাপক। ইতোমধ্যে নিজের লেখা কবিতা-প্রবন্ধ’সহ ৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ড. মাসুদ সিলেট জেলার ওসমানী নগর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় পুণ্যভূমি স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জসিম অভিনন্দন জানান। তাঁর জন্মস্থান হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামে। তিনি বর্তমানে স্বপরিবারে শ্রীমঙ্গল শহরে বসবাস করছেন। ড. মাসুদ সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছেন।



মন্তব্য করুন