শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে জনপ্রতিনিধিদের পারস্পরিক শিখন কর্মসূচী

May 29, 2022,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে জনপ্রতিনিধিদের নিয়ে সরজমিন পরিদর্শনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে পরস্পর শিখন কার্যক্রম।

রবিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিবদের নিয়ে এ আয়োজন করে ব্রেকিং দ্যা সাইলেন্স।

কর্মসূচীতে যোগদেন ৩নং শ্রীমঙ্গল  সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুদু মিয়া, আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, কালিঘাট ইউনিয়ন পরিষদের চেযারম্যান প্রাণেশ গোয়ালা, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমদ চৌধুরী, সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর ও সাংবাদিক বিকুল চক্রবর্তী।

দলটি প্রথমে ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে মিলিত হয়ে তাদের কার্যক্রম জানেন। বিকেলে তারা শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে মিলিত হন। এ সময় তারা বেশ কিছু ব্যতিক্রমী কাজ সম্পর্কে একে অনের কাছ থেকে ধারণা নেন। এর মধ্যে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সকল জনগনের ডাটা সম্পৃক্ত সফওয়ার ও এটি তৈরীর কার্যক্রমটি সকলের দৃষ্টিকারে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com