শ্রীমঙ্গলে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়নে শিক্ষকদের নিয়ে প্রকল্প শেয়ারিং সভা অনুষ্ঠিত

May 30, 2022,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্প (পিএসই) অধীনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নিয়ে প্রকল্প শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ মে রবিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল কৃষি অফিস হলরুমে মাল্টিপারপাস সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এমসিডা) এর আয়োজনে ও বাংলাদেশ ফ্রিডম ফাউণ্ডেশন (বিএফএফ) এর সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন। শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধনের সভাপতিত্বে ও এমসিডা’র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ( ভূমি) সন্ধীপ তালুকদার।
সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিস্তারিত আলোকপাত করেন মো. মুরসালিন মুকিত। প্রকল্প শেয়ারিং সভায় বক্তব্য রাখেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com