বিএনপির উদ্যোগে কুলাউড়ার বরমচালে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া বিএনপির ফ্রি মেডিকেল ও ঔষধ বিতরণ কর্মসূচির উদ্যোগে এবং মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিসেস রেজিনা নাসেরের সহায়তায় ২ আগস্ট মঙ্গলবার বিকেলে কুলাউড়ার বরমচালের বন্যা বিধ্বস্ত ৪নং ওয়ার্ডের পূর্ব মাধবপুর লামাপাড়া গ্রামে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সার্জনের বাসভবনে বিপুল সংখ্যক বন্যার্তদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
এসময় কর্মসূচির প্রধান ডা. মোঃ কেরামত আলী, সদস্য সচিব কামাল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক আহমেদ মধু, ফরিদ আহমেদ, ওয়ার্ড বিএনপি নেতা আতিকুর রহমান কলা প্রমুখ বক্তব্য রাখেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তী এড. আবেদ রাজা এ কর্মসূচির উদ্যোক্তা ও তাঁর উদ্যোগে বিভিন্ন বন্যার্ত বিপন্ন মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে তারা জানান। তারা এ কর্মসূচিতে সহযোগিতা করার জন্য মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিসেস রেজিনা নাসেরকে ধন্যবাদ জানান। কর্মসূচি সমন্বয় করেন শ্রমিক নেতা দেলোয়ার হোসেন দেলু, যুবদল নেতা মোঃ দুলাল, জয়নাল আবেদীন তারাসহ অন্যান্যরা।
এর পূর্বে এ কর্মসূচির মাধ্যমে ভুকশিমইলের গৌড়করণ, কুলাউড়া পৌরসভার ইয়াকুব তাজুল কলেজ ও রাবেয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয় এবং দেখিয়ারপুর ব্রাহ্মণবাজার ইউনিয়নের শ্রীপুর জালালিয়া মাদ্রাসা, জয়চন্ডি ইউনিয়নের মিরশংকর ও উত্তর কুলাউড়া গ্রামে বন্যার্তদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। কুলাউড়া বিএনপি অফিসে বন্যার্তদের বিনামূল্যে বিতরণের জন্য খাবার স্যালাইন তৈরীর পদক্ষেপ জনমনে উৎসাহের সঞ্চার করেছে।



মন্তব্য করুন