শ্রীমঙ্গলে ‘কিডস ইংলিশ জোন’ এর শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ

April 19, 2025,

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলে ২০২৪ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো: ইনাম উল্লা খান পরিচালিত কিডস ইংলিশ জোন এর শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।

শনিবার ১৯ এপ্রিল দুপুরে শ্রীমঙ্গল শহরের দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক রাফী আহমদ চৌধুরী। সিন্দুরখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জনা দেবীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক দিপালোক রায়, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রভাষক সাইফুল ইসলাম, নবীগঞ্জ সরকারি কলেেেজর প্রভাষক মো: ময়ীনুল ইসলাম জাকির, মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আফজাল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্রীমঙ্গল দীলিপ কুমার বর্ধন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিকান্ত দেব, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র সহকারী শিক্ষক আবু সামাদ, ষাড়েরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন চৌধুরী এবং দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিমা বেগম।  শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন আনিসা আনোয়ার, স্নেহামনি দেবনাথ, সৃজিতা চক্রবর্তী কথা, ফাতিমা বিনতে ইনাম, নিলয় আচার্য্য প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com