শ্রীমঙ্গলে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
April 28, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
রোববার ২৭ এপ্রিল শ্রীমঙ্গল থানা পুলিশের একটি বিশেষ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের দক্ষিণ টুক গ্রাম থেকে মনসুর আহমেদ নামের এক ব্যক্তিকে আটক করে। এসময় আটক মনসুরের ঘর তল্লাশী করে তার ঘরে থাকা আলমারির ভিতর থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, গাঁজাসহ গ্রেপ্তারকৃত মনসুর আহমেদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন