শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাব-রেজিস্ট্রি অফিসে উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাব-রেজিস্ট্রার মফিজুল ইসলাম। শ্রীমঙ্গল উপজেলার সাব-রেজিস্ট্রার শংকর কুমার ধর এর সঞ্চালনা ও পরিচালনায় আরো প্রশিক্ষক হিসাবে উপস্তিত ছিলেন জেলা সদর সাব-রেজিস্ট্রার ইয়াসমিন শিকদার এবং কমলগঞ্জ সাব-রেজিস্ট্রার মো: ফয়সল হোসেন। কর্মশালায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল দলিল লেখক সমিতির সভাপতি হাজী মো. ছায়েদ আলী, সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমানসহ উপজেলার সকল সনদপত্র দলিল লেখক।
প্রশিক্ষণে বক্তারা বলেন, “একজন সাধারণ মানুষ জীবনের শেষ সম্বল দিয়ে জমি কিনে থাকেন, আর সে জমির দলিল রচনার দায়িত্ব থাকে দলিল লেখকদের ওপর। তাই একটি ছোট ভুল দলিলের কারণে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
কর্মশালায় হাতে-কলমে দলিল লেখন প্রক্রিয়া, সংশোধন, আইনগত দিক ও রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী দলিল লেখকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন প্রশিক্ষকগন।



মন্তব্য করুন