শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন বিষয়ে ম্যাক বাংলাদেশের মতবিনিমময়

May 7, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন সেবা নিশ্চিত বিষয়ে নারী ফোরামের সাথে ম্যাক বাংলাদেশের মতবিনিময় সভা ৭ এপ্রিল বুধবার দুপুরে শহরের মহসিন অডিটোরিয়ামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: ইসলাম উদ্দিন। সভাপতিত্ব করেন ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী। দিনব্যাপী মতবিনিময় সভায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ম্যাক বাংলাদেশের প্রধান সমন্বকারি আরমান খান। রাইজিং ফর রাইটস ফর স্ট্র্রেংদেনিং সিভিল সোসাইটি নেটওয়ার্ক টু এচিভস এসডিজি-৬ এ প্রকল্পের আওতায় এই মতবিনিময় সভায় নারী ফোরামের সভাপতি সুচিত্রা দেব ও সেক্রেটারি সৈয়দা আরমিনা আক্তার, সাংবাদিকসহ ্র পৌর এলাকার ৯টি ওয়ার্ডের নারীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবি সংগঠন নারী ফোরাম এর সদস্যরা উপস্থিতত ছিলেন। সভা শেষে নারী ফোরামের  নেত্রীরা ২০২৫- ২০২৬ অর্থবছরের বাজেেেট স্যানিটেশন খাতে ১০% বাজেট বরাদ্দের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিনের হাতে দুই পৃষ্ঠার একটি স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে নারী নেত্রীরা উল্লেখ করেন, শ্রীমঙ্গল পৌরসভার অধীনে পৌরপার্কসহ বিভিন্ন বাজারসংলগ্ন ও জনাকীর্ণ এলাকায় নির্মিত পাবলিক টয়লেটগুলোর ৬টির মধ্যে ১টি অন্তর্ভুক্তিমূলক হলেও অবশিষ্ট ৫টি ব্যবহারযোগ্যও। কিন্তু অন্তর্ভুক্তিমূলক না; বিশেষ করে প্রতিবন্ধী ও নারীদের জন্য ব্যবহার অনুপযোগি। গ্রামাঞ্চলসহ পৌরসভার বিভিন্ন এলাকা থেকে নারীরা পারিবারিক প্রয়োজনে গৃহস্থালী জিনিসপত্র ক্রয় ও দাপ্তরিক কাজ সম্পাদনের জন্য শহরে আসেন। কিন্তু জরুরি শৌচকার্য সম্পাদনের জন্য পাবলিক টয়লেটগুলো ব্যবহার করতে চাইলেও অপরিচ্ছন্নতা এবং অন্তর্ভুক্তিমূলক না হওয়ায় তা ব্যবহার করা সম্ভব হয় না। যা প্রতিবন্ধী ও নারীসহ মানুষের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন কি প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ হাজার পর্যটক শ্রীঙ্গলে আসেন বিধায় তাদের সমস্যা বিবেচনায় আনা একান্ত প্রয়োজন। শ্রীমঙ্গল পৌরসভা অধীনে আনুমানিক ৫টি পাবলি টয়লেট নির্মাণ করা হলেও প্রতিব›দ্ধী ও মহিলাদের আলাদা ব্যবস্থা নাই। এছাড়া দীর্ঘদিন যাবত সংস্কার না করার কারণে একটি টয়লেট পরিত্যক্তসহ বেশিরভাগ ব্যবহার অনুপযোগি।

আবার পৌর এলাকার অনেক বাড়ির ল্যাট্রিন সরাসরি ড্রেনের সাথে সংযুক্ত। যা শহরের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এরমধ্যে উল্লেখযোগ্য শ্রীমঙ্গল পৌরসভাধীন ১ নং ওয়াডের্র বিটিআরআই এলাকায় এখনো উন্মুক্ত মলত্যাগ বিদ্যমান। বিগত সময়ে এব্যাপারে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও প্রয়োজনীয়  কোনো পদক্ষেপ নেওয়াি হয়নি। কাজেই প্রথম শ্রেণির প্রাচীনতম পৌরসভায় ২০২৫- ২০২৬ অর্থবছরের বাজেট প্রণয়নের সময় পৌর এলাকার স্যানিটেশন খাতে ১০% বাজেট বরাদ্দ, পাবলিক টয়লেটগুলো অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণসহ প্রতিবন্ধী ও নারীদের ব্যবহার উপযোগি করণ, মেরামতযোগ্য কমিউনিটি টয়লেট সংস্কার ও পরিত্যক্ত কমিউনিটি টয়লেট অপসারণে ব্যবস্থা গ্রহণ, ড্রেনের সাথে সংযুক্ত ল্যাট্টিনের সংযোগ বিচ্ছিন্নকরণে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ ড্র্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করণ এবং প্রান্তিক ও অতিদরিদ্র নজনগোষ্ঠীর জন্য বিনামূল্যে বা স্বল্পমূল্যে ল্যাট্রিন বিতরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও ইউএনও ইসলাম উদ্দিন বলেন, নারী ফোরামের স্মারকলিপির আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিশেষ করে পৌরসভার নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন সেবা নিশ্চিতে ইতোমধ্যে ২১ কাটি টাকার প্রজেক্ট মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। অনুমোদনের পর কাজ শুরু হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com