শ্রীমঙ্গলে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে খু*ন, প্রধান আ*সামিসহ গ্রেফ*তার-৪

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলে ধানের চারা খাওয়াকে কেন্দ্রকে মাসুক মিয়া নামে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশের মিডিয়া বিভাগ থেকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর (ইসলামপাড়া) গ্রামে গত বুধবার ৭ মে সকাল ৮টার দিকে ছাগলে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে ভিকটিম মাসুক মিয়ার বসতবাড়ির উত্তর পাশের ক্ষেতের জমিতে বিবাদী সোহেল মিয়া গং ভিকটিম মাসুক মিয়াকে মারপিট করে গুরুতর জখম করে। তাৎক্ষনিক আশপাশের লোকজন ভিকটিম মাসুক মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আহত মাসুম মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর জররি বিভাগের চিকিৎসক আহতের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেরেফার্ড করেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন ৭ মে) রাত সাড়ে ১১টায় আহত মাসুক মিয়া মৃত্যুবণ করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী সোহেলকে প্রধান আসামি করে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাৎক্ষনিক এজাহারনামীয় আসামী মকসুদ মিয়া (৩০), কাশেম মিয়া (২২) এবং রুবেল মিয়া (২০)-কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
পরবর্তীতে গত বৃহস্পতিবার ৮ মে রাতে শ্রীমঙ্গল শহরতলীর সুরমা ভ্যালি এলাকা হতে হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি সোহেল মিয়াকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি সোহেল মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য গতকাল শুক্রবার বিকেলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম বলেন, ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে একজন নিহতের ঘটনায় হত্যা মামলার প্রধান আসামি সোহেল মিয়াসহ এজাহারনামীয় আরও ৩ আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন