ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সঞ্জয় পাশী জয় গ্রেফতার
May 11, 2025,

স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সঞ্জয় পাশী জয়কে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল পুলিশ।
রোববার ১১ মে বিকেলে শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ভানুগাছ রোডের গ্র্যান্ড সুলতান রিসোর্ট সংলগ্ন একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গ্রেফতারকৃত সঞ্জয় পাশীর বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা রয়েছে। তাকে কুলাউড়া থানায় হস্তান্তর করার পক্রিয়া চলছে।



মন্তব্য করুন