ব/জ্র/পাতে পুড়লেও বৃক্ষ, রক্ষা করছে মানুষের জীবন

May 12, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করে চলেছে গাছ। বজ্রপাতের মাত্রা বেড়ে যাওয়ায় আকাশ মেঘলা হলেই মানুষ বজ্রপাতের ভয়ে আতঙ্কিত হয়ে পড়ছে। ইদানিংকালে বেশ কয়েকটি স্থানে বজ্রপাত বিভিন্ন গাছের উপর পড়তে দেখা যাচ্ছে। বজ্রপাতে গাছ পুড়ে যাওয়া ভেঙে যাওয়া এমনকি দুই ভাগ হয়ে যাবার ঘটনা বেশি ঘটছে। এতে রক্ষা পাচ্ছে মানুষের জীবন। অনেকেই বলছেন, গাছ বজ্রপাতকে মাথা পেতে নিয়ে পুড়লেও রক্ষা করে চলেছে মানুষের জীবন।

বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাত প্রতিরোধে বেশি করে বৃক্ষ রোপণ করতে হবে। সরকারও বৃক্ষ রোপনে মানুষকে নানা ভাবে সচেতন করছে এবং বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বৃক্ষ রোপনে অবদান রাখছেন বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান। বজ্রপাত প্রতিরোধে বেশি করে তাল, খেজুর ও নারকেল গাছ সহ নানান জাতের গাছ লাগানোর বিকল্প নেই বলে বিশেষজ্ঞরা বলছেন।

কয়েক দিনের কাটফাঁঠা রোদ আর তীব্র গরম শেষে রোববার বিকেলে শ্রীমঙ্গলের আকাশ কালো করে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। বৃষ্টি চলাকালীন সময়ে শহরের দুটি স্থানে বিকট শব্দে বজ্রপাত আছড়ে পড়ে নারকেল গাছে। সাথে সাথে আগুন ধরে যায় গাছ দুটিতে। স্থানীয়রা গাছে আগুন দেখে আতঙ্কিত হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই গাছগুলোতে জ্বলা আগুন নিভে যায়। এ ঘটনা ঘটে শ্রীমঙ্গল থানা কম্পাউন্ড এলাকায় এবং অন্যটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, থানার একটি নারিকেল গাছে বজ্রপাত পড়ে আগুন গাছে আগুন লাগলেও কোন ক্ষয়ক্ষতি হয়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com