শ্রীমঙ্গলে পিএফজি’র উদ্যোগে সহিংসতা প্রতিরোধ ও নিরসনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

May 12, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগানে পরিচালিত বহুদলীয় প্ল্যাটফর্ম ‘পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’ শ্রীমঙ্গলের উদ্যোগে সহিংসতা প্রতিরোধ ও নিরসনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১১ মে  রবিবার বিকেলে মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর চা বাগানে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিএফজি শ্রীমঙ্গলের অন্যতম সদস্য ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং স্থানীয় পঞ্চায়েতের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সিলেট বিভাগীয় ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী, পিএফজি সদস্য মাওলানা এম এ রহিম নোমানী, দেবব্রত দত্ত হাবুল, সাংবাদিক রুবেল আহমদ এবং সাংবাদিক নূর মোহাম্মদ সাগর প্রমুখ।

সমাবেশে বিভিন্ন দল, মত ও ধর্মের প্রায় অর্ধশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে শান্তিপূর্ণ সহাবস্থানে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com