শ্রীমঙ্গলে আবারও লোকালয় থেকে অজগর উদ্ধার

May 25, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এ নিয়ে গেল এক সপ্তাহে ২টি অজগর, ২টি গাঙচিল ও একটি গুই সাপ লোকালয় থেকে উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

রোববার ২৫ মে সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামের সাংবাদিক অসীম পাল শ্যামলের বাসা থেকে অজগর সাপটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

সজল দেব জানান, সকাল বেলা অজগরটি দেখতে পেয়ে অসীম পাল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খবর দেন। খবর পেয়ে অজগর সাপটি উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। গেল এক সপ্তাহে ২টি গাঙচিল, একটি গুই সাপ ও ২টি অজগর উদ্ধার করে বনবিভাগে হস্তান্তর করা হয়।

সজল দেব জানান, বনের পরিবেশ ও প্রাণীদের খাবার সংকট দেখা দেওয়ায় খাবারের সন্ধ্যানে প্রাণীরা বন থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com