মৌলভীবাজারে ফুটবল প্রশিক্ষণ সমাপনী ও প্রশিক্ষনার্থীদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : দেশের তৃনমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুর্ধ্ব-১৫ বছরের বালকদের নিয়ে শ্রীমঙ্গল উপজেলায় ফুটবল প্রশিক্ষণ সমাপনী ও প্রশিক্ষনার্থীদেও ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে।
২৭ মে মঙ্গলবার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলায় অনুর্ধ্ব-১৫ বছরের বালকদের নিয়ে ফুটবল প্রশিক্ষণ সমাপণী ও ফুটবল প্রতিযোগীতা ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
ফুটবল প্রশিক্ষনে মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্রীড়া ক্লাব ও ভৈরবগঞ্জ ক্রীড়া একাডেমীর ৪০ জন বালক অংশ গ্রহন করছে। ফুটবল প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর ‘এ’ ডিপ্লোমা (চলমান) ফুটবল কোচ জামান আহমেদ। ফুটবল প্রশিক্ষণের সমাপণী ও ফুচবল প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এ্যাডহক কমিটির সদস্য ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তনজু খান। ফুটবল প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সাবেক ফুটবলার মোর্শেদ আহমদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি যুগ্ন আহব্বায়ক হাফিজুর রহমান তুহিন, কালাপুর ইউপি বিএনপি নেতা এবাদ আহমদ, জেলা ক্রীড়া অফিসের কমল অধিকারী, সৈয়দ সিপন আহমদ ও শ্রীমঙ্গল উপজেলার বিশিষ্ট ক্রীড়ানুরাগী ব্যক্তিগন উপস্থিত ছিলেন। এ উপলক্ষে প্রশিক্ষনার্থীদের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।




মন্তব্য করুন