ছি/নতা/ইয়ের নাটক ছি/ন/তাই/কৃত টাকাসহ গ্রে/ফ/তার-২

June 5, 2025,

স্টাফ রিপোর্টার : বিকাশের ডিএসও খলিলুর রহমান আক্তারের আর্থিক সংকটে টাকার প্রয়োজন। ঋণগ্রস্থ খলিলুর টাকার চাহিদা পূরণে তারই সহকর্মী সাইদুল ইসলামের সাথে ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের টাকা আত্মসাৎ করার পরিকল্পনা করে।

এই ঘটনায় ছিনতাই নাটকের দুই পরিকল্পনাকারীকে ছিনতাইয়ের ২ লক্ষ ২১ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম জানান, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন-ভোজপুর সড়কের তিতপুর এলাকার বিলাসেরপাড় ব্রীজের উপর গত ৪ জুন বুধবার সন্ধ্যা অনুমান ৬ ঘটিকার সময় ছিনতাইয়ের একটি ঘটনা সংঘটিত হয়েছে মর্মে আমরা সংবাদ পাই।

বিকাশ ডিএসও (ডিস্ট্রিবিউশন সেলস অফিসার) খলিলুর রহমান আক্তার অভিযোগ করেন, স্থানীয় আইয়ুব মার্কেট পরিদর্শন শেষে তার মোটরসাইকেলযোগে ভোজপুর বাজারের পথে রওনা হন। পথিমধ্যে তিতপুর এলাকায় অজ্ঞাত দুই ব্যক্তি তার মোটরসাইকেলের গতি রোধ করে তাকে ছুরি দ্বারা আঘাত করে এবং ব্যাগে থাকা আনুমানিক পাঁচ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।

প্রাথমিক তদন্তে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ঘটনার গভীর তদন্ত শুরু করা হয়। তদন্তে বের হয়ে আসে, প্রকৃতপক্ষে ঘটনার পেছনে ছিল পূর্বপরিকল্পিত নাটক।

বিকাশ ডিএসও খলিলুর রহমান আক্তার আর্থিক সংকটে পড়ে সহকর্মী সাইদুল ইসলাম (৩৫), পিতা-নুর মিয়া, সাং-সিরাজনগর, এর সঙ্গে ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের টাকা আত্মসাৎ করার পরিকল্পনা গ্রহণ করে।

পরিকল্পনা অনুযায়ী ঘটনাস্থলে খলিলুর নিজেই মোটরসাইকেল থামান এবং সাইদুল ইসলাম তার হাতে-পায়ে আঘাত করে দুই লক্ষ একুশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ খলিলুর রহমান আক্তারকে তার বাড়ি থেকে আটক করে জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা উদঘাটন করে। তার তথ্যমতে সাইদুল ইসলামকেও গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে আত্মসাৎকৃত টাকা উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com