শ্রীমঙ্গলে বালু উত্তোলনকারী চক্রের ট্রাকসহ তিন সদস্য আ/টক

June 11, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।

১০ জুন মঙ্গলবার বিকালে শ্রীমঙ্গল থানার এসআই (নিঃ) অলক বিহারী গুণ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার ৪ নম্বর সিন্দুরখাঁন ইউনিয়নের গোলগাঁও এলাকার একটি পাকা রাস্তা থেকে বালু ভর্তি ট্রাকসহ তাদের আটক করেন।

আটককৃতরা হলেন, আলীশারকুল এলাকার আক্কাছ মিয়া পুত্র শাহবুদ্দিন মিয়া (২৪), মৃত সৈয়দ আলী মিয়া পুত্র আনোয়ার মিয়া (২২) ও মখলিছ মিয়া পুত্র আকাশ মিয়া (১৯)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি ছড়া ও জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল, যার ফলে এলাকার ভূ-প্রাকৃতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের এবং পলাতক থাকা বালু চক্রের মূল হোতাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে তাদের আদালদের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com