মৌলভীবাজারের দুই উপজেলার সীমান্ত দিয়ে আবারও ২৫ জনকে পুশইন

June 26, 2025,

স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত দিয়ে আজও ২৫ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদেরকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম জানান, বুধবার ২৫ জুন রাতে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নারী পুরুষ ও শিশুরসহ ১৯ জন। তারা ওই এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলো।

এলাকাবাসী বিষয়টি দেখে স্থানীয় পুলিশকে খবর দিলে তাদের আটক করে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়। তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল যশোর, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় অবস্থিত। শ্রীমঙ্গলে আটককৃতদের মাঝে পুরুষ ৬ জন মহিলা ৯ জন শিশু ৪  জন রয়েছে।

অপরদিকে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে আরও ৬জনকে পুশইন করেছে বিএসএফ বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লে: কর্নেল এস এম জাকারিয়া। তাদেরকে স্থানীয় বিওপি রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com