শ্রীমঙ্গলে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত
শ্রীমঙ্গল প্রতিনিধি : জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মো: আজিজুর রহমান জয়নাল-এর শ্রীমঙ্গল আগমন উপলক্ষে শহরের আগ্রা কন্টিনেন্টাল চাইনিজ রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৮ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি পুনর্গঠনসহ সাংবাদিকদের পেশাগত সুযোগ-সুবিধা, অধিকার ও বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সভাপতি মো: আজিজুর রহমান জয়নাল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং নতুন কমিটির মাধ্যমে সাংবাদিকদের ন্যায্য দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সভাপতি মো: শফিকুল ইসলাম রুম্মন, সহ-সভাপতি মো: আনিসুল ইসলাম আশরাফি, সিনিয়র সাংবাদিক মো: ময়নুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক সঞ্জয় কুমার দে, সাংগঠনিক সম্পাদক কৃষক আব্দুল মজিদসহ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



মন্তব্য করুন