৪৬ বিজিবির উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচাররোধে নানা কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার : বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত নিরাপত্তার দায়িত্বের পাশাপাশি অবৈধ মাদকদ্রব্যের অবাদ পাচাররোধে সক্রিয় দায়িত্ব পালন করে আসছে। যার ধারাবাহিতকায় শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবি কুলাউড়া, কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলার ১১৫ কিঃ মিঃ সীমান্তে সীমান্ত সুরক্ষাসহ সীমান্তে মাদক চোরাচালান রোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চলেছে।
২৬ জুন বৃহস্পতিবার বিশ্বব্যাপী “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫” পালিত হচ্ছে। এই গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর উদ্যোগে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি পালিত হয়।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী বার্তাসম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং প্রধান গেইট ও গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। এছাড়া ২৬ জুন সকল কোম্পানী, বিওপিতে স্থানীয় জনগণের অংশগ্রহণে মাদকবিরোধী জনসচেতনতা মূলক সভার আয়োজন করা হয় এবং বিজিবি’র সার্বিক ব্যবস্থাপনায় শহীদ মোহাম্মদ সাজ্জাদুর রহমান পাবলিক হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়ল র্যালীতে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ ও সচেতনতা সৃষ্টি করে।
বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবি’র ভূমিকা অপরিহার্য। তাই সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের কর্মসূচি পালনসহ সীমান্তে মাদক চোরাচালান রোধে বিজিবির কঠোর নজরদারী এবং শক্ত অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



মন্তব্য করুন