শ্রীমঙ্গলে ফুটপাত দখল মুক্ত অভিযান

July 1, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলের পৌর এলাকায় যানজট নিরসন করতে ফুটপাত দখল মুক্ত অভিযান চালিয়েছে পৌর প্রশাসন।

সোমবার ৩০ জুন শহরের পৌর এলাকার বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: জহিরুল ইসলাম। অভিযানে পৌর এলাকার স্টেশন রোড, ভানুগাছ রোড ও চৌমুহনী এলাকার সড়কের ফুটপাত দখল মুক্ত করা হয়। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, শহরকে যানজটমুক্ত রাখতে ও শহরের সৌন্দর্য রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com