শ্রীমঙ্গলে সাজা ভুক্ত আ/সামিসহ গ্রে/প্তার ৪
July 6, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে সাজা ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ৬ জুলাই শ্রীমঙ্গল থানার এএসআই নজরুল ইসলাম, এএসআই নাহিদুর রহমান, জামাল উদ্দিন ও আবু তালেব এর নেতৃত্বে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে পলাতক আসামি সজল কান্তি ঘোষ, ওয়ারেন্টভুক্ত নয়ন মিয়া, ওয়ারেন্টভুক্ত মো: সোহেল মিয়া ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন