শ্রীমঙ্গলে কলেজ ছাত্র খু/ন, জড়িতদের আ/টক ও নি/হতের মটরবাইক উদ্ধারে অভিযান

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাকিয়াছড়া চা বাগান এলাকা থেকে কলেজ ছাত্র হ্নদয় আহমেদ ইয়াসিন নামের এক তরুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসাপাল মর্গে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলাম জানান, ৭ জুলাই সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা বাগানের সেকশন এলাকায় একটি মৃতদেহ গাছের গোড়ায় বেল্ট দিয়ে বাধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। সে রবিবার সন্ধ্যায় একটি মটরবাইক নিয়ে বাসা থেকে বের হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হ্নদয় আহমেদ ইয়াসিন নামের ওই তরুনকে রবিবার রাতে যে কোন সময় শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পরে তার মরদেহ চা বাগানের একটি গাছের নিচে গলায় বেল্ড পেচিয়ে দিয়ে পালিয়ে যায় দুবৃত্তরা।
নিহত হ্নদয় আহমেদ ইয়াসিন স্থানীয় শাহীবাগ এলাকার লিটন মিয়ার পুত্র। সে বিভিন্ন সময়ে ডিশ ও ইন্টারনেট প্রতিষ্ঠানে কাজ করতো। পাশাপাশি সে কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী। ঘটনার সাথে জড়িতদের আটক ও নিহতের সাথে থাকা মটরবাইক উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।



মন্তব্য করুন