মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় জুলাই যোদ্ধা বাবুলের ওপর হামলা
July 16, 2025,

এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা মো: বাবুল আহমেদ নামে এক যুবকের ওপর মাদক ব্যবসায়ীর হামলার অভিযোগ ওঠেছে। সম্প্রতি শ্রীমঙ্গল পৌরসভার ৫ নং ওয়াডে এ ঘটনা ঘটেছে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় জুলাই যোদ্ধা বাবুলকে ছদ্মনামে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে বলেও ভুক্তভোগী অভিযোগ করেছেন।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ১৩ জুলাই দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে শ্রীমঙ্গল উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, ভুক্তভোগী মো: বাবুল আহমেদ, শ্রীমঙ্গল টিম ডায়নামিকের সদস্য আবির আল আজাদ, আব্দুর রহমান প্রমুখ। ভুক্তভোগী জানান, মানববন্ধন শেষে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি।



মন্তব্য করুন