শ্রীমঙ্গলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত

July 26, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে’ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সুয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইয়াকুব আলী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: ইসমাইল হোসেন, উপজেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, ডোবাগাঁও বাহারুল উলুম দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান আল মাদানী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম. আব্দুল হাই ডন, দৈনিক ইত্তেফাক শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমেদসহ জুলাই আন্দোলনের আহত যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

শপথ হ্রহণের পর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে এক উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপস্থিত বক্তারা, যেখানে ‘জুলাই চেতনার’ তাৎপর্য তুলে ধরা হয় এবং সমাজ গঠনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com