বাবেশিকফো কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মো: শামছুল আলম

July 26, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব মনোনীত হয়েছেন শিক্ষক নেতা শ্রীমঙ্গল উপজেলার মো: শামছুল আলম। তিনি শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী র‌্যানার স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি পূর্বে শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটে শ্রীমঙ্গল উপজেলার শিক্ষক-কর্মচারীদের ভালোবাসায়।

সম্প্রতি বাবেশিকফোর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ মো: মাইন উদ্দিন ও মহাসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।

শিক্ষকদের দাবি দাওয়া আন্দোলন ও শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ে তাঁর ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ ফোরামের কেন্দ্রীয় কমিটি তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন।

এ বিষয়ে সিনিয়র শিক্ষক মোঃ শামছুল আলম বলেন, বাবেশিকফো কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পদে মনোনয়ন আমার জন্য গৌরবের। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বজায় রেখে দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com