শ্রীমঙ্গলে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত ২ আ/সা/মি গ্রে/প্তা/র

July 28, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার হয়েছে।

সোমবার ২৮ জুলাই শ্রীমঙ্গল থানার এএসআই মো. নজরুল ইসলাম ও এএসআই নাহিদুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে  জিআর ২০৬/২২ (সদর) এর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মুজিব মিয়া ও জিআর ৮৭/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সোহেল  মিয়া (৩৪)-কে গ্রেপ্তার করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com