শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

July 29, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ২৯ জুলাই সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় এ মেলার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আলাউদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।

এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষি সংস্লিষ্টরা উপস্থিত ছিলেন। মেলায় মোট ১৪টি স্টল প্রদর্শন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com