শ্রীমঙ্গলে বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর দাওয়াতি মজলিস ও উপ-শাখা গঠন

August 2, 2025,

শ্রীমঙ্গল প্রতিনধি : বাংলাদেশ খেলাফত যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা উপ-শাখার দাওয়াতি মজলিস ও উপশাখা গঠন সম্পন্ন হয়েছে ১ আগস্ট শুক্রবার।

দাওয়াতি মজলিস ও উপশাখ গঠন অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার বিভাগের সম্পাদক মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম আজাদী, বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি হুসাইন আব্দুল আউয়াল।

এ সময় উপস্থিত ছিলেন যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা উপশাখার সভাপতি  মো: মুজাহিদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা নূরে আলম, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আইনউদ্দীন, বাইতুল মাল বিভাগের সম্পাদক মো: শফিকুর রহমান, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক হা: মাহমুদুর রহমান নাইম, মজলিসে আমেলা সদস্য আব্দুস সামাদ, মো: এমদাদুল হক, মো: সাইদুল ইসলাম, নুরুল মুত্তাকিন, আব্দুল হক টিটু, মঈনুল ইসলাম, বেলাল হোসাইন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com