শ্রীমঙ্গলে ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২ উদ্বোধন করেন ইউএনও ইসলাম উদ্দিন
এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলে ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২ (মেসার্স রবি এন্টারপ্রাইজ) আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার ৩১ জুলাই দুপুরে শহরের হবিগঞ্জ রোডস্থ মনোরঞ্জন বাবুর বিল্ডিং-এর দ্বিতীয় তলায় ফিতা কেটে উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভূমি সংক্রান্ত সবধরণের সেবা আরও সহজে কম খরচে মানুষের কাছে পৌছে দেওয়ার লক্ষে সরকারের পক্ষ থেকে এই সেবা কেন্দ্রের অনুমোদন প্রদান করা হয়। সরকার কর্তৃক নির্ধারিত ফি এর পরিশোধ সাপেক্ষে সেবা গ্রহীতা কোনো ধরণের হয়রানি ছাড়া ভূমি সেবা গ্রহণ করতে পারবেন।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
রবি এন্টারপ্রাইজ-এর সত্ত্বাধিকারী মো: রবি উদ্দিন জানান, ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ ও সাশ্রয়ি করতে এই সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
এখানে অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান, ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হবে।



মন্তব্য করুন