জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে আলোচনা সভা ও দোয়া মাহফিল

August 5, 2025,

এহসান বিন মুজাহির : ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-২০২৫ উপলক্ষে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৫ আগস্ট সকাল ১১টায় কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক-লেখক ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মো: এহসানুল হক (এহসান বিন মুজাহির)।

প্রধান অতিথির বক্তব্য দেন, শহরের বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমেদ।  স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মো: আফসার রমিয়া, মঈনুদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমেদ সম্রাট, তাসলিমা রজান্নাত চৈতি, আছিয়া আক্তার নিপা, তাসনিম রহমান তৃষা ও হাফিজা আক্তার।

সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার ক্ষোভের বিস্ফোরণে ২০২৪ সালের ৫ আগস্ট দেশে বৈষম্যহীন নতুন বাংলাদেশ এর জন্ম হয়। জুলাই আমাদের নতুন করে আশার আলো দেখিয়েছে। একটি ন্যায় ও সাম্যভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। হাজারো শহীদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে, তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। সভায় শহীদদের আত্মত্যাগ ও দেশের প্রতি ছাত্রজনতার অবদান তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com